রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

অনলাইন ডেস্ক

২৩ ঘন্টা আগে


স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

ছবি: সংগৃহীত


চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। সুষ্ঠু ভোট নিয়ে সামান্যতম শঙ্কা তৈরি হলেও তা প্রতিহত করতে এনসিপি সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ, দখলদার ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিতে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর করবে না। দলটি নিজস্ব অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবে। যোগ্য প্রার্থী পাওয়া গেলে তাদের সমর্থন দেওয়ার কথাও জানান তিনি।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রায় আড়াই হাজার প্রার্থীর বিষয়েও কথা বলেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, যাদের বিরুদ্ধে সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ নেই, তাদের নিয়োগ দিতে হবে। অন্যায়ভাবে একজনকেও বাদ দেওয়া হলে এনসিপি তাদের পক্ষে অবস্থান নেবে বলে জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। তাঁর দাবি, প্রধানমন্ত্রী সেখানে দলীয় এজেন্ডা তুলে ধরেছেন, যেগুলো এরই মধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যাকাণ্ড ও পুশইন ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যে পর্যাপ্ত আলোচনা হয়নি বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। তাঁর ভাষ্য, সীমান্ত হত্যা, পুশইন ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে আরও স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন ছিল।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণহত্যার প্রসঙ্গ জাতিসংঘে যথাযথভাবে উঠে আসেনি বলেও অভিযোগ করেন নাহিদ। জাতিসংঘ সফর থেকে বাংলাদেশের কী অর্জন হয়েছে, তা জনগণের কাছে স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৮ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২১ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom