জাতীয়

স্ত্রীর অভিযোগের জবাব দিলেন আবু ত্বহা আদনান

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


স্ত্রীর অভিযোগের জবাব দিলেন আবু ত্বহা আদনান

রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে তার স্ত্রী সাবিকুন নাহারের একটি ফেসবুক পোস্ট আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে নীরবতা পালনের পর সোমবার (৬ অক্টোবর) একটি ফেসবুক পোস্টের মাধ্যমে আবু ত্বহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর অভিযোগগুলোর ব্যাখ্যা দিয়েছেন।

পোস্টের শুরুতেই আবু ত্বহা তার স্ত্রী সাবিকুন নাহারকে উদ্দেশ্য করে বলেন, তার সম্প্রতি করা দুটি ফেসবুক পোস্টই তার প্রতি স্ত্রীর অপার ভালোবাসার নিদর্শন। তবে তিনি স্বীকার করেন যে স্ত্রী ভুল করেছেন এবং ভুল বুঝেছেন। তিনি জানান, সাবিকুন নাহার অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন, যা তার (ত্বহার) কাছে যথেষ্ট।

আবু ত্বহা মোহাম্মদ আদনান তার স্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন উল্লেখ করে বলেন, বিগত চার বছরের সংসার জীবনে তিনি স্ত্রীর দ্বারা অসংখ্যবার আহত ও ক্ষতবিক্ষত হয়েছেন, এমনকি একে অপরকে ছেড়ে দেওয়া বা আরও বিয়ে করার বিষয়ও এসেছিল। তবে তার গুম হওয়ার সাতটি দিনে স্ত্রীর অবদানের সামনে সেসব তুচ্ছ। তিনি তার মা, পরিবার, স্ত্রী ও মুহিব্বিনদের দ্বীনের পথে শক্তি জোগান দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আল্লাহর ওয়াস্তে তার স্ত্রীকে কোনো প্রকার কটূ কথা না বলার জন্য সবার প্রতি আহবান জানান। তিনি বলেন, পাঁচ বছর ধরে তিনি নিজেই যথেষ্ট কটূক্তি শুনেছেন এবং 'জঙ্গি', 'খারেজি', 'মৌলবাদী' ইত্যাদি লকবে অভ্যস্ত। তিনি মনে করেন, এসব অপবাদ কিয়ামতের মাঠে তাদেরই গুনাহের পাল্লা ভারি করবে।

ত্বহা জানান, তার স্ত্রী কিছুটা 'অবুঝ, অস্থির, অতিরিক্ত জেদি ও ভালোবাসার পাগল' হলেও তার ইলমি, দারসি, কিতাবি, তালিমি ও তাদরিসি যোগ্যতা দেশে খুব কম মেয়ের মাঝেই আছে। তিনি নিজেই স্ত্রীর কাছে 'সিফাত, তাজবিদ, উর্দু ও সফর' শিখেছেন। তিনি আরও বলেন, বিগত সময়ে তার স্ত্রীর এই অস্থির স্বভাবই তাদের দাওয়াহকে দেশব্যাপী গণজোয়ার ও কোটি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করেছিল। তবে পারিবারিক জীবনে তাকে দেওয়া কষ্ট এবং বর্তমান মানহানি, ভুল তথ্য প্রচারের জন্য তিনি স্ত্রীর ক্ষমা এবং উভয়ের ইসলাহের জন্য দোয়া করেন।

আবু ত্বহা মোহাম্মদ আদনান কয়েকটি পয়েন্টে তার ফেসবুক পোস্টের বিষয়বস্তু ব্যাখ্যা করেছেন:

  • পেইজ হ্যাক/ফোন চুরি: তিনি নিশ্চিত করেন যে তার স্ত্রীর পেইজ হ্যাক হয়নি, বরং তার নিজের ব্যক্তিগত ফোন হারিয়ে গেছে বা চুরি হয়েছে। তিনি যুক্তি দেন যে অফিশিয়াল পেইজে পোস্ট করার জন্য ফোন ফিরে পাওয়া শর্ত নয়, এডমিন প্যানেলই যথেষ্ট। তিনি বলেন, ফোনটি এখনও পাওয়া যায়নি এবং সিম নাম্বার অফ।
  • দুটি পোস্ট: তিনি নিশ্চিত করেন, দুটি পোস্টই তার স্ত্রী নিজের করেছেন। একটি ভুলবশত, অন্যটি সংশোধনের উদ্দেশ্যে। তিনি বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করা হলে বিচ্ছেদ আবশ্যক হয়ে যায়।
  • প্রতিষ্ঠানের অর্থায়ন: তিনি দাবি করেন, তাদের প্রতিষ্ঠান মানুষের টাকায় গড়া নয়, বরং আল্লাহর দেওয়া রিজিকে গড়া। তিনি কেবল আহলে গাযযাকে একবেলার খাবার ও পানির জন্য মানুষের টাকায় চেষ্টা করেন। অন্যান্য খাতে অবদান তার ও তার রবের বিষয়। তবে বিভিন্ন দীনী প্রোগ্রাম ও ইভেন্টে অনেকে অনুদান পাঠালেও সেগুলোর হিসেব কাগজে-কলমে লেখা আছে এবং কিছু দেনা আছে যা দ্রুত পরিশোধ করা হবে।
  • ফ্রি মিক্সিংয়ের সুযোগ নেই: ত্বহা দৃঢ়তার সাথে বলেন, প্রতিষ্ঠানে ফ্রি মিক্সিংয়ের কোনো সুযোগ নেই। এখানে যারা লেখপড়া করে তাদের অভিভাবকদের জিজ্ঞেস করা যেতে পারে। সাপ্তাহিক তালিমের পর খুসুসি মাসালার জন্য অনেকে আসেন এবং ক্ষেত্রবিশেষে কেউ মাহরামসহ অফিসের কারও সাথে দেখা করলে তা অস্বাভাবিক নয়। মারকাজ নিয়ে এমন মন্তব্যকে তিনি নেহায়েত ভুল ও মিথ্যা বলে আখ্যায়িত করেন। ইমারজেন্সি মিটিং ছাড়া কেউ রাত করে অফিস শেষ করেন না বলেও জানান। তিনি আরও উল্লেখ করেন, তার স্ত্রীর আপন ভাইয়েরাই মারকাজের দায়িত্বশীল।
  • অনলাইন মাদরাসা: তিনি জানান, অনলাইন মাদরাসায় জুমে ক্লাস হয়, ছেলেরা চলে গেলে মেয়েরা পড়া দেয় এবং ফিমেল উস্তাযা দিয়ে মশক করানো হয়। তিনি প্রশ্ন তোলেন, এখানে ফ্রি মিক্সিং কোথায়? তিনি মেয়েদের জন্য পুরো অনলাইন মাদরাসাটি আলাদা করে ফেলার চেষ্টা করছেন বলে জানান এবং স্ত্রীকে ঘরের কথা ঘরেই মানায় কিনা তা ভেবে দেখতে বলেন।

নিজের অতীত অন্ধকার ছিল স্বীকার করে আবু ত্বহা জানান, ১৫ বছর আগে তিনি জাহেলিয়্যাতে ছিলেন। তিনি ভালো লেভেলের ক্রিকেটার, ইংলিশ পড়ুয়া, ড্যাম গুড লিড গিটারিস্ট কাম ভোকাল, ব্যান্ড সদস্য ও স্পোর্টসম্যান ছিলেন। শৈশবে কওমি আলেমদের কাছে কুরআন ও দীনিয়াত শিখলেও বাবার ইন্তেকালের পর জাহালাতে হারিয়ে যান। ১৫ বছর আগে তাবলীগ দিয়ে আবার দ্বীনে ফেরেন।

তিনি স্বীকার করেন যে জেনারেল থেকে দ্বীনে ফেরা কারও জীবনে 'ফাস্ট' থাকা অস্বাভাবিক নয়, তবে তিনি প্রথমজন ছেড়ে গন্তব্যে ছুটেছেন।

স্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, তিনি কেবল বিয়েতে বিশ্বাসী এবং স্ত্রী নিজেই এর সাক্ষী। দ্বীনে ফিরে তিনি দুজন নারীর দায়িত্ব নিয়েছেন, যার কোনোটিই 'লাভ ম্যারেজ' নয়, সবই 'অ্যারেঞ্জ'। তিনি আরও বলেন, তিনি প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেননি, এবং দ্বিতীয় স্ত্রীর অনুমতি ছাড়া অন্য কাউকে বিয়ে করেননি বা করতে চাননি। তিনি বলেন, তিনি করলে সারা দুনিয়াকে জানিয়েই বিয়ে করতেন।

আবু ত্বহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট এবং দুনিয়া ও আখিরাতে তার যাওজ (স্বামী) হয়েই থাকতে চান। তিনি প্রশ্ন করেন, এই কথাগুলো কি চার দেয়ালের মধ্যেই সমাধান করা যেত না? তিনি মনে করেন, এতে কেবল 'দ্বীনের দুশমনদের', শত্রুদের, হিংসুকদের ও মুনাফিকদের লাভ হয়েছে।

সবশেষে, তিনি স্ত্রীকে অসম্ভব ভালোবাসেন জানিয়ে বলেন, তিনি স্ত্রীর সাথে কোনো অন্যায় করেননি এবং যদি হালাল কিছু করতেন, তা জানিয়ে করতেন। তিনি বলেন, 'কোনো কিছুর বিনিময়েও আমি তোমাকে হারাতে চাই না। আর এতকিছুর পরেও আমি তোমাকে ছেড়ে দেব না।'

তিনি নিজের সাথে ঘটে যাওয়া 'জুলুম ও অন্যায়ের' জন্য এবং কষ্ট দেওয়াকারীদের সবার জন্য ক্ষমা ও ইসলাহের দোয়া করেন।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

২ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৪ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৭ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom