স্টোকস–জ্যাকসের লড়াই শেষ, ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার সামনে ৬৫ রানের লক্ষ্য
অনলাইন ডেস্ক
ব্রিসবেন টেস্টের চতুর্থ দিন ছিল বোলারদের জন্য সবচেয়ে কঠিন। দিনের প্রথম দুই সেশনে কোনো উইকেটই পায়নি অস্ট্রেলিয়া—সিরিজে প্রথমবারের মতো কোনো এক সেশন উইকেটশূন্য থাকে। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ও উইল জ্যাকস সপ্তম উইকেট জুটিতে সংগ্রহ করেন ৯৬ রান, মোকাবিলা করেন ২২০ বল।
নেসারের জোড়া আঘাত
দীর্ঘ প্রতিরোধ ভাঙতে বিশেষ কিছুই প্রয়োজন ছিল না অস্ট্রেলিয়ার। মাইকেল নেসারের বোলিংয়ে স্লিপে বাঁ দিকে উড়ে গিয়ে অবিশ্বাস্য ক্যাচ নেন স্টিভ স্মিথ। ৪১ রান করা জ্যাকসের ইনিংস শেষ হয় সেই দুর্দান্ত ক্যাচে।
জ্যাকস আউট হওয়ার পরও অস্ট্রেলিয়ার চিন্তা কাটেনি। কারণ উইকেটের এক প্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক বেন স্টোকস। লোয়ার অর্ডারের সঙ্গে বড় ইনিংস গড়ার ক্ষমতা তাঁর সুপরিচিত। ফিফটি ছোঁয়া স্টোকসকে ফেরানোর কাজটিও করেন নেসার। উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি চমৎকার এক ক্যাচ নিয়ে ইংলিশ অধিনায়কের প্রতিরোধ থামান।
ক্যারির দুর্দান্ত কিপিং, নেসারের পাঁচ উইকেট
পুরো ইনিংস জুড়েই নিখুঁত কিপিংয়ে দলকে সাহায্য করেছেন ক্যারি। কখনো বোল্যান্ড, কখনো নেসারের বলে উইকেটের একদম কাছে এসে কিপিং করে গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে উদ্ধার করেছেন তিনি। শেষ উইকেটটিও তুলে নেন নেসার—ঘরের মাঠে সুযোগ পেয়ে ইনিংসে তাঁর শিকার ৫ উইকেট।
ইংল্যান্ড অলআউট ২৪১, অস্ট্রেলিয়ার লক্ষ্য ৬৫
প্রথম ইনিংসের তুলনায় ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বড় ইনিংস খেলতে পারেননি কোনো ইংলিশ ব্যাটার। ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি ৭.৪ ওভারে ৪৮ রানের জুটি গড়লেও সেটি কাজে লাগাতে পারেনি দল।
১ উইকেটে ৯০ রান তোলার পরের ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। পরে স্টোকস–জ্যাকসের ৯৬ রানের জুটি কিছুটা লড়াই জমালেও শেষ ৪ উইকেট মাত্র ১৭ রানে হারিয়ে ২৪১ রানে গুটিয়ে যায় দলটি।
এতে ব্রিসবেন টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৬৫ রান।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
