সুদ নিয়ে শুধু আমারটাই কেন ধরলেন, এটা কোন খেলা আমি বুঝলাম না ভাই: তাহেরী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী সম্প্রতি তার নির্বাচনী হলফনামার একটি বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
নির্বাচনী হলফনামায় তার আয়ের একটি খাতে ‘সুদ’ উল্লেখ থাকায় তা নিয়ে কিছু গণমাধ্যমে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলে তাহেরী জানান, পুরো বিষয়টি ভুল বোঝাবুঝি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হয়েছে।
হলফনামা অনুযায়ী তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা ও কৃষি। সম্পদ সবই তাহেরীর নিজের নামে, স্ত্রীর নামে কোনো স্থাবর বা অস্থাবর সম্পদ নেই। তাছাড়া তার নামে ৩১ ভরি স্বর্ণ রয়েছে।
তাহেরী বলেন, “হলফনামায় বন্ড, সঞ্চয়, আমানত ও ব্যাংক সুদ—সব একসাথে উল্লেখ করা হয়েছে। আমার শুধু ‘সুদ’কে আলাদা করে তুলে নিয়ে এ বিতর্ক তৈরি করা হয়েছে। আমি কি আলাদা করে শুধুই সুদের ওপর টিক চিহ্ন দিয়েছি? বিষয়টি নিয়ে গণমাধ্যমে সঠিক তথ্য না জেনে প্রচারণা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এ ক্ষেত্রে সুদের অর্থ জমা হলেও কেউ চাইলে সেটি সওয়াবের আশায় না রেখে অন্য কাজে ব্যবহার করতে পারে। কলামে সব একসাথে না রেখে আলাদা আলাদা করা হলে বিষয়টি আরও স্পষ্ট হতো।”
তাহেরী মনে করেন, ‘সুদ’ নিয়ে বিতর্ক একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত কৌশল। “এখানে ৪-৫টি বিষয় থাকলেও শুধু সুদ নিয়ে জোর দেওয়া হয়েছে। ৩০০ আসনের প্রার্থীর হলফনামা থাকলেও আমারটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে, এটা আমি বুঝতে পারছি না।”
নির্বাচনী প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী তার সমর্থকদেরও আহ্বান জানিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়ানোর কারণে বিভ্রান্ত না হওয়ার জন্য। তিনি আশ্বাস দিয়েছেন, ভোটের মাধ্যমে জনগণ তার প্রকৃত পরিচয় ও সেবার মান যাচাই করবে।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
