আইন-আদালত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ

মেহেদী হাসান,কোর্ট রির্পোটার

৪ মাস আগে


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণ শেষ

ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি-এর ২০২৬–২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৫টায় প্রথম দিনের ভোটগ্রহণ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবারও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। তবে ভোটগ্রহণের মাঝখানে এক ঘণ্টার বিরতি থাকবে।

সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান এক প্রেস ব্রিফিংয়ে জানান, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯৭ জন। ১৪টি পদের বিপরীতে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত নীল প্যানেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন আইনজীবীদের সবুজ প্যানেল (আইনজীবী ঐক্য প্যানেল) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্স মনোনীত লাল-সবুজ প্যানেল। নীল ও সবুজ প্যানেল ১৪টি পদেই প্রার্থী দিলেও লাল-সবুজ প্যানেল ছয়টি পদে প্রার্থী দিয়েছে। এছাড়া, এই তিন প্যানেলের বাইরে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামীপন্থী আইনজীবীদের সাদা প্যানেল নির্বাচনে অংশ নিতে পারেনি, যা নির্বাচনকে ঘিরে আলোচনার জন্ম দিয়েছে।

নির্বাচন ঘিরে সকাল থেকেই সমিতি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। বিভিন্ন প্যানেলের সমর্থক আইনজীবীদের ভিড়, দীর্ঘ লাইন এবং রঙভিত্তিক ক্যাপ পরিহিত কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নীল, সবুজ ও লাল-সবুজ প্যানেলের সমর্থকদের আগত ভোটারদের হাতে নিজ নিজ প্রার্থী ও ব্যালট নম্বরসংবলিত কার্ড বিতরণ করতেও দেখা যায়।

বুধবার বিকেল ৫টায় প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হলেও আগামীকালের ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল নিয়ে আইনজীবী মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।


আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী

মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...

১ দিন আগে


মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...

১ দিন আগে


দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...

৩ দিন আগে


রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom