রাজনীতি

তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, তাহেরির পূর্বঘোষিত নির্বাচনি কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপির সমর্থকেরা বাধা সৃষ্টি করলে উভয় পক্ষের মধ্যে হট্টগোল ও বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নির্ধারিত কর্মসূচি স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মুফতি গিয়াস উদ্দিন তাহেরির গাড়িবহর গ্রামে পৌঁছানোর পর একদল ব্যক্তি তার সমর্থকদের মোমবাতি মার্কার স্লোগান দিতে বাধা দেয় এবং প্রচারণা বন্ধ করতে বলে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাস্থল ত্যাগ করার সময় ক্ষোভ প্রকাশ করে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন,
“নির্বাচন আসে, নির্বাচন চলে যায়-রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কিন্তু নির্বাচনি সভা ও প্রচারণায় বাধা দেওয়া সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির সমর্থকেরা শুধু আমার প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়িবহরও বেশ কিছুক্ষণ আটকে রেখেছিল।”

এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন,
“এই এলাকার একটি সম্মান আছে। আপনারা সেই সম্মান রক্ষা করবেন। মনে রাখবেন, নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ। তিনি বলেন,
“এমন কোনো ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে কারও সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।”

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন,
“এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই।”

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছে, নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সব দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১০ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১১ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৯ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom