বিশেষ সংবাদ

তারেক রহমানই নির্বাচিত সরকার–বিরোধী শক্তির ‘সবচেয়ে বড় বাধা’: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


তারেক রহমানই নির্বাচিত সরকার–বিরোধী শক্তির ‘সবচেয়ে বড় বাধা’: রুমিন ফারহানা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে দেখেন যারা দেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না—একটি টেলিভিশন টক শোতে এমন মন্তব্য করেছেন দলের সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

তিনি বলেন, যারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বা গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায়, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
“তারেক রহমানকে শুধু বিএনপির নেতা হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক মধ্যপন্থার ভবিষ্যৎ নির্ভর করছে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবেন কি না তার ওপর,” বলেন রুমিন।

‘তার দেশে ফেরা ব্যক্তিগত নয়, জাতীয় বিষয়’

রুমিন ফারহানা বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন কি না, সেটা এখন আর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দেশের রাজনৈতিক গতিপথ, গণতন্ত্রের ভবিষ্যৎ এবং জনগণের ভাগ্যের সঙ্গেও বিষয়টি গভীরভাবে যুক্ত।”

তিনি সরকারের দায়িত্ব তুলে ধরে বলেন,
“যে–কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য। তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় আছেন, তার দায় সরকারকেই নিতে হবে।”

নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

দেশে নির্বাচন নিয়ে চলমান অনিশ্চয়তার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন,
“সরকার কি সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায়? আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল আসবে। পরে বলা হলো দ্বিতীয় সপ্তাহে। ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কি না—এ প্রশ্ন এখন সবার মুখে।”

তিনি বলেন, সাধারণত নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ে, কিন্তু এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন।
“কিছুদিন আগেও এনসিপি জোট, জামায়াতের হুঁশিয়ারি, বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা—এসব কারণে রাজনীতি ছিল উত্তপ্ত। এখন সবই থমথমে।”

‘ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা খুব কম’

রাজনৈতিক বিশ্লেষকদের মতামত তুলে ধরে রুমিন জানান, অনেকেই স্পষ্টভাবে বলছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা কম।
তার ব্যক্তিগত মতও—“খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না।”


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২৩ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom