তেহরানে ভয়াবহ বোমাবর্ষণে অন্তত ৪০ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরান-ইসরায়েল যুদ্ধের মধ্যে রাজধানী তেহরানে ভয়াবহ বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর এটিকে সবচেয়ে তীব্র হামলাগুলোর মধ্যে গণ্য করা হচ্ছে। তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। একই দিনে ইরানের অন্যান্য শহরেও হামলার খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শহরের পূর্ব, দক্ষিণ ও পশ্চিম অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ এতই তীব্র ছিল যে আশপাশের ভবনের জানালা কেঁপে ওঠে। তবে ঠিক কোন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তেহরানের আশপাশের অঞ্চলসহ আরও কয়েকটি শহর-আহওয়াজ, ইসফাহান এবং কারাজ-এই হামলার শিকার হয়েছে। বিশেষ করে কারাজে হামলার কারণে শহরের বিদ্যুৎ সরবরাহের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসফাহানে হামলায় গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কোর তালিকাভুক্ত একটি ঐতিহাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তেহরানের রিসালাত স্কয়ারে হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এতে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে, আর এ পর্যন্ত সংঘাতে বেসামরিক নিহতের সংখ্যা ১,৩০০ ছাড়িয়েছে।
সংবাদ সংস্থা আনাদোলু ও তাসনিম নিউজ এজেন্সি জানায়, হামলাগুলো সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে চালানো হয় এবং এটি মূলত আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে সংগঠিত হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর আঞ্চলিক উত্তেজনা দ্রুত বেড়েছে। এর জবাবে ইরান বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় সেইসব দেশ যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে।
বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে তেহরানসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
৪ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
৬ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
৬ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১৯ ঘন্টা আগে
