তেলের লাইনে অপেক্ষা করে ইউএনও’র গাড়িতে জ্বালানি নেওয়া নিয়ে ক্ষোভ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জ্বালানি সংকটের মধ্যে পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা। এমন সময় অভিযোগ উঠেছে, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি গাড়ি তিন জার তেল নিয়ে চলে যাওয়ায় ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড সংলগ্ন কাদির অ্যান্ডসন্স পাম্প-এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাম্পে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা চালকেরা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন জ্বালানি তেলের জন্য। এর মধ্যেই ইউএনও’র সরকারি গাড়ি এসে তিন জার তেল নিয়ে চলে যায় বলে অভিযোগ ওঠে। এতে উপস্থিত চালকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা প্রতিবাদ জানান।
তেল নিতে আসা মোটরসাইকেল চালক মজিব ইসলাম বলেন, সরকার যেখানে সংকট নিরসনে নানা পদক্ষেপ নিচ্ছে, সেখানে একজন প্রশাসনিক কর্মকর্তা প্রকাশ্যে নিয়ম ভঙ্গ করলে সাধারণ মানুষ হতাশ হয়।
আরেক চালক বিকেদাস অভিযোগ করেন, “চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছি না, অথচ দায়িত্বশীলরাই নিয়ম মানছেন না।”
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন, “এটা আমার জন্য নেওয়া তেল নয়, ফুলছড়ি উপজেলার ইউএনও’র স্পিডবোটের জন্য নেওয়া হয়েছে।”
তবে মোস্তাফিজুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, জানান-তিনি এখনো কোনো তেল পাননি। বিষয়টি খোঁজ নিয়ে পরে জানাবেন বলে উল্লেখ করেন তিনি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...
৩ মিনিট আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
১ ঘন্টা আগে
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
১৩ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
১৩ ঘন্টা আগে
