তিন দিনের বিলম্ব নয়, শুক্রবার মধ্যেই ফলাফল ঘোষণা করবে ইসি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। যদিও অতীতে নির্বাচনের ফলাফল প্রকাশে কিছু বিলম্ব দেখা যেত, এবার তা নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার রোববার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, “নির্বাচনের পর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যেই ফলাফল ঘোষণা করা সম্ভব হবে।”
তিনি জানান, নির্বাচনের দিন ভোটের ফলাফল দ্রুত সংগ্রহ ও যাচাই করার জন্য আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিভাইস ব্যবহার করা হবে। দুর্গম এলাকাগুলোতে সামান্য দেরি হতে পারে।
ইসি আনোয়ারুল আরও বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১১ থেকে ১২ লাখ সদস্য নিয়োজিত থাকবেন। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করবে, এবং রিটার্নিং কর্মকর্তাদের নেতৃত্বে কমিশন সরাসরি তত্ত্বাবধান করবে।
নির্বাচনের মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রতিটি আসনে একাধিক মনিটরিং টিম থাকবে এবং প্রতি দুই ঘণ্টা অন্তর তথ্য কেন্দ্রীয় মনিটরিং সেলে পাঠানো হবে। বিদ্যুত্সংযুক্ত কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে, এবং নিরাপত্তা দায়িত্বে থাকা সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ঠেকাতে একটি বিশেষ ‘ফ্যাক্ট-ফাইন্ডিং সেল’ও কাজ করবে।
ইসি নিশ্চিত করেন, সকলের সহযোগিতায় ১২ ফেব্রুয়ারি একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে, ইনশাআল্লাহ।
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
১৪ মিনিট আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১২ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...
২ দিন আগে
