রাজনীতি

তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে যাচ্ছেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে যাচ্ছেন দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া—আজ বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে বিষয়টি নিয়ে কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চাননি।

নির্বাচন কমিশন আজ বুধবার সন্ধ্যায় অথবা কাল বৃহস্পতিবার ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টা দায়িত্ব ছাড়ছেন বলে জানিয়েছেন সরকারের সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার তারা বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে অবহিত করেন।

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ দুপুর তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—উপদেষ্টা সমসাময়িক ইস্যুতে বক্তব্য দেবেন। তবে সরকার ও তাঁর ঘনিষ্ঠ সূত্র বলছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন।

সরকারের দায়িত্বশীল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিয়মিত মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন জ্যেষ্ঠ উপদেষ্টারা। সেখানে দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ উঠে আসে। পরে সন্ধ্যায় নিশ্চিত হয় যে তারা আজই দায়িত্ব ছাড়ছেন।

এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝি দুই উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তাঁরা আরও সময় চান। বিশেষ করে মাহফুজ আলম সরকারের মেয়াদ শেষ পর্যন্ত দায়িত্ব পালনের আগ্রহ দেখিয়েছিলেন এবং নির্বাচন করবেন না বলেও জানান। পরে গত মাসে আবারও তাঁদের দ্রুত পদত্যাগের তাগাদা দেওয়া হয়।

সরকার–সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের সরকারে থাকা যুক্তিসঙ্গত নয়—তাঁরা নির্বাচন করুন বা না-করুন। এই প্রেক্ষাপটে তফসিল ঘোষণার ঠিক আগে তারা পদত্যাগ করছেন।

দুই উপদেষ্টার কারও সঙ্গেই যোগাযোগ করা না গেলেও তাঁদের কাছে পাঠানো খুদে বার্তাতেও সাড়া মেলেনি।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের গঠন হয়। জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে তিনজন এতে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হন। পরে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক হন। এরপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান মাহফুজ আলম।

দলটিতে কোনো পদ না থাকলেও মাহফুজ আলম ও আসিফ মাহমুদের প্রভাব রয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা প্রচলিত।

এদিকে আসন্ন নির্বাচনে আসিফ মাহমুদের রাজনৈতিক অবস্থান এখনও অস্পষ্ট। তিনি এরই মধ্যে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন করেছেন এবং ঢাকা–১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে আলোচনা রয়েছে। বিএনপি ওই আসনে প্রার্থী ঘোষণা করায় তাঁর দলীয় বা স্বতন্ত্র হিসেবে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অন্যদিকে মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর–১। বিএনপি প্রার্থী চূড়ান্ত না করায় সেখানে তাঁর সমঝোতা করে নির্বাচনে নামার সম্ভাবনা ছিল। তবে এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে ওই আসনে মনোনয়ন পাওয়ায় মাহফুজের সম্ভাবনা ক্ষীণ হয়েছে।

এদিকে এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন জোট গঠনের পর দলগুলোর মনোনয়ন চূড়ান্তকরণ চলছে। দুই উপদেষ্টা এনসিপির মনোনয়ন নেবেন কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে নজর রয়েছে।


ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন

ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...

৪ ঘন্টা আগে


‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক

৪ ঘন্টা আগে


জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...

৪ ঘন্টা আগে


ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom