জাতীয়

তফসিল প্রকাশ হলেই পদত্যাগ কার্যকর হবে দুই উপদেষ্টার

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


তফসিল প্রকাশ হলেই পদত্যাগ কার্যকর হবে দুই উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। বুধবার বিকেল পাঁচটার দিকে তাঁরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁদের পদত্যাগ কার্যকর হবে। জানা গেছে, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিদায়ী দুই উপদেষ্টা অংশ নিতে পারেন।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মনোনীত হন মাহফুজ ও আসিফ। মাহফুজ আলম দায়িত্ব পালন করছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, আর আসিফ মাহমুদ দায়িত্বে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

প্রধান উপদেষ্টার প্রশংসা ও শুভকামনা

দুই উপদেষ্টার পদত্যাগ গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন,
“অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ। তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “এটি একটি রূপান্তরমাত্র। দেশের বৃহত্তর পরিসরে তোমরা আরও বড় ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি। সরকারের দায়িত্ব পালন করে তোমরা যে অভিজ্ঞতা অর্জন করেছ, তা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগাবে।”

নির্বাচন করবেন আসিফ

বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, তিনি নির্বাচন করবেন। তবে কোন দল থেকে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনই জানাননি। তিনি ঢাকা-১০ আসন থেকে ভোটে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

অন্যদিকে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচন করবেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

তিন মন্ত্রণালয়ের পদ শূন্য

দুই উপদেষ্টার পদত্যাগে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব শূন্য হয়ে পড়ছে। আজ বৃহস্পতিবার নতুন করে কারা দায়িত্ব পাচ্ছেন তা ঘোষণা হতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম পদত্যাগ করলে তাঁর স্থলাভিষিক্ত হন মাহফুজ আলম। এখন তাঁদের দুজনের পদত্যাগে উপদেষ্টা পরিষদে আবার নতুন শূন্যতা তৈরি হলো।


রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...

১ ঘন্টা আগে


জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

১ ঘন্টা আগে


এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা এবার মাঠপর্যায়ে
এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা এবার মাঠপর্যায়ে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ, দ্রুত এবং নাগরিকবান্ধব করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন...

২ ঘন্টা আগে


এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল

দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom