তৃণমূলে স্বাস্থ্যসেবা জোরদারে কাজ চলছে: দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক ও জনবল সংকট রয়েছে, যা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার দুপুরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং স্বাস্থ্য কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ জানান, দীর্ঘ ১৭ বছর পর উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “২০০৯ সালে সর্বশেষ এই মিটিং হয়েছিল। দায়িত্ব নেওয়ার পর আজকে এটি আমার প্রথম সভা। এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে নিয়মিত এই সভা অনুষ্ঠিত হবে।”
তিনি বলেন, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামোগত ও যান্ত্রিক নানা সমস্যা রয়েছে। হাসপাতালের ইসিজি মেশিন, ডিজিটাল এক্স-রে-সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এসব যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
সংসদ সদস্য আরও জানান, ৫০ শয্যার এই হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি থাকেন এবং গড়ে প্রায় এক হাজার রোগী সেবা নিতে আসেন। গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ১৫ হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। কিন্তু প্রয়োজনীয় জনবল না থাকায় চিকিৎসকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
তিনি বলেন, হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট থাকার কথা ১০ জন, কিন্তু বর্তমানে আছেন ৯ জন। এর মধ্যে চারজন অন্যত্র সংযুক্ত থাকায় কার্যত মাত্র পাঁচজন চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা চালাতে হচ্ছে। ফলে একজন চিকিৎসককে প্রতিদিন ২০০ জনের বেশি রোগী দেখতে হচ্ছে, যা বাস্তবে খুবই কঠিন।
চিকিৎসকদের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, অনেক ক্ষেত্রে চিকিৎসকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তাদের জন্য পর্যাপ্ত আবাসন, বাথরুমসহ মৌলিক সুবিধারও অভাব রয়েছে। দেবিদ্বারে চিকিৎসকদের জন্য আবাসিক ব্যবস্থা না থাকায় অনেকেই নিয়মিত অবস্থান করতে পারেন না।
তিনি বলেন, “চিকিৎসকদের জোর করে কাজ করানো যাবে না। তাদের পেশাগত পরিবেশ নিশ্চিত করতে হবে। মানসিকভাবে অনুকূল পরিবেশ তৈরি না হলে ভালো চিকিৎসাসেবা পাওয়া সম্ভব নয়।”
হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর সংকটের কথাও তুলে ধরেন তিনি। বর্তমানে পুরো হাসপাতালে মাত্র দুইজন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন, যেখানে অন্তত পাঁচজন প্রয়োজন। এ বিষয়ে কর্মীসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ সময় চিকিৎসকদের বিরুদ্ধে কিছু অভিযোগও এসেছে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনেক চিকিৎসক হাসপাতালে উপস্থিত থাকেন না এবং বেসরকারি হাসপাতালে রোগী দেখেন—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা নিয়মিত দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছেন।
হাসনাত আবদুল্লাহ আরও জানান, রোববার থেকে হাসপাতালে নতুন দুইজন চিকিৎসক যোগ দেবেন। পাশাপাশি হাসপাতালের ভবন পুনর্নির্মাণ করে চারতলা করার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ছয় কোটি টাকার বরাদ্দ প্রক্রিয়াধীন রয়েছে এবং ২০২৯ সালের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে।
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস ছালাম খান, আরএমও কবির হোসেনসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১৫ মিনিট আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
২৯ মিনিট আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২১ ঘন্টা আগে
