তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে, প্রধান শিক্ষক আটক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বোদা উপজেলা-তে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) সকালে বেংহারি সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক হলেন হবিবর রহমান।
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অশালীন আচরণের অভিযোগ উঠেছিল বলে দাবি করা হয়েছে। তবে এবার বৃষ্টির কারণে স্কুলে শিক্ষার্থী কম থাকায় ওই ছাত্রীকে দোতলায় ডেকে নিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর শিশুটি কান্নাজড়িত কণ্ঠে বাড়িতে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা স্কুলে যান। এ সময় অভিযুক্ত শিক্ষক একটি কক্ষে টেবিলের নিচে লুকিয়ে পড়েন। পরে স্থানীয়দের ভিড়ে বিদ্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েকশ মানুষ তাকে অবরুদ্ধ করে রাখে।
অবস্থার উত্তপ্ত হয়ে ওঠার সময় বিক্ষুব্ধরা নানা স্লোগান দিতে থাকেন। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি সোয়েল রানা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিক্ষক হবিবর রহমানকে উদ্ধার করে হেফাজতে নেয়।
এ বিষয়ে বোদা থানার ওসি সোয়েল রানা বলেন, অভিযুক্ত শিক্ষক পুলিশের হেফাজতে আছেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রামে পিকআপের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মাছবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের ধাক্কায় একই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলার জোরারগঞ্জ হাইওয়ে থানা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় দরগাহপাড়া কালা পীর শাহ জামে মসজিদের ইমাম জয়নাল আবেদীন এবং মুয়াজ্জিন জহির উদ্দীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জোহরের
২৩ ঘন্টা আগে
ট্রেনের ময়লার ঝুড়িতে পাওয়া স্বর্ণ ও টাকা মালিককে ফিরিয়ে দিয়ে সম্মাননা পেলেন স্টুয়ার্ড
ট্রেনের ময়লার ঝুড়িতে ফেলে যাওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মহানগর গোধূলি ট্রেনের স্টুয়ার্ড গার্ড মো. মোশারফ হোসেন। তার এই মানবিক ও দায়িত্বশীল কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে তাকে সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ।রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও...
১ দিন আগে
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
২ দিন আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
২ দিন আগে
