রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


টাঙ্গাইলে বিএনপির মতবিনিময় সভা

টাঙ্গাইলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের' ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার গড়াসিন এলাকায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

তিনি তার বক্তব্যে বলেন, "তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক সংস্কারের রূপরেখা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও একটি সুস্পষ্ট নকশা।" তিনি আরও বলেন, দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব। এই ৩১ দফা বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান।

করটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কিসমত মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, মামুন সরকার, করটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম বদরুদ্দোজা বদর এবং শহর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুল ইসলাম রুবেল।


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

২ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

২ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৩ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom