টোকিওতে ডা. শফিকুর রহমানকে প্রবাসীদের নাগরিক সংবর্ধনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান-কে টোকিওতে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৪ মে) বিকাল সাড়ে তিনটায় টোকিওর কামিনাকায়াতোস্থ তাকিনোগাওয়া হলে ইসলামিক মিশন জাপান-এর আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা অংশ নেন।
দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকার
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনই শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। তিনি ‘৪৭, ‘৭১ ও ‘২৪-এর আন্দোলন ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা সংসদ ও রাজপথে আপসহীনভাবে কাজ চালিয়ে যাবেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবসহ বিভিন্ন আন্দোলনের শহীদদের যথাযথ সম্মান দিতে হবে এবং অতীতের সব অপরাধের বিচার নিশ্চিত করা নৈতিক দায়িত্ব।
প্রবাসীদের উদ্দেশে আহ্বান
প্রবাসীদের উদ্দেশে তিনি দুইটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন-
জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখা
বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা
তিনি জাপানের আইন মেনে চলা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথিদের বক্তব্য
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল আলম খান মিলন এবং মীর আহমাদ বিন কাসেম আরমান।
সাইফুল আলম খান মিলন বলেন, প্রবাসীদের অধিকার রক্ষায় সংসদে বিরোধী দল হিসেবে সর্বোচ্চ ভূমিকা রাখা হবে। আর মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, জুলাই গণআন্দোলন বাংলাদেশকে নতুন ধারায় নিয়ে গেছে এবং এই অগ্রযাত্রায় প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি।
অনুষ্ঠান পরিবেশ
অনুষ্ঠানে ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ মাওলানা ছাবের আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে প্রবাসী শিশু-কিশোররা বাংলা, আরবি ও জাপানি ভাষায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
২৫ মিনিট আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
২৯ মিনিট আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...
১ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...
১ ঘন্টা আগে
