বিনোদন

টেইলর সুইফটকে সমন দিতে গিয়ে গ্রেফতার ১: কানসাসে ট্রাভিস কেলসের বাড়িতে অনুপ্রবেশ

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


টেইলর সুইফটকে সমন দিতে গিয়ে গ্রেফতার ১: কানসাসে ট্রাভিস কেলসের বাড়িতে অনুপ্রবেশ

বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী টেইলর সুইফটকে সমন দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের কানসাসে ফুটবল তারকা ট্রাভিস কেলসের ব্যক্তিগত বাড়িতে অনুমতি ছাড়া অনুপ্রবেশের কারণে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই সমন অভিনেতা জাস্টিন বলদোনির আইনজীবীদের পক্ষ থেকে পাঠানো হয়েছিল।

মার্কিন সংবাদমাধ্যম 'পিপল' জানিয়েছে, বলদোনি বর্তমানে তাঁর সহ-অভিনেত্রী ব্লেইক লাইভলির সঙ্গে একটি আইনি জটিলতায় জড়িয়ে আছেন। স্থানীয় চ্যানেল কেসিটিভি-৫ এর তথ্যানুসারে, গত ১৫ সেপ্টেম্বর রাত ২টার পর লিওউড এলাকায় কেলসের প্রাচীরঘেরা বাড়ির সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জাস্টিন লি ফিশার। জানা গেছে, তিনি একসময় পুলিশ কর্মকর্তা ছিলেন এবং পরে বেসরকারি গোয়েন্দা হিসেবে কাজ শুরু করেন। ফিশারের বিরুদ্ধে 'অপরাধমূলক অনধিকার প্রবেশ'-এর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আইনি প্রেক্ষাপট

জাস্টিন বলদোনির আইনজীবীরা এই গ্রেফতার প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি। জাস্টিন বলদোনি তাঁর চলমান মামলায় টেইলর সুইফটকে যুক্ত করার চেষ্টা করছিলেন। তবে ১২ সেপ্টেম্বর বিচারক লুইস লাইম্যান এক রায়ে জানান, বলদোনির আইনজীবীরা সময়মতো সুইফটকে সাক্ষ্যগ্রহণের জন্য আহ্বান করেননি। ফলে সাক্ষ্যগ্রহণের জন্য আর সময় বাড়ানো সম্ভব নয়। বিচারক তাঁর আদেশে লেখেন, "যেহেতু যথাযথ উদ্যোগের প্রমাণ পাওয়া যায়নি, তাই সময় বাড়ানোর আবেদন খারিজ করা হলো।"

এক পর্যায়ে শোনা যাচ্ছিল, টেইলর সুইফট ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে সাক্ষ্য দেবেন। তবে এর পরদিনই সুইফটের আইনজীবী ডগলাস বালড্রিজ স্পষ্টভাবে জানিয়ে দেন, এই মামলার সঙ্গে সুইফটের কোনো সম্পর্ক নেই এবং তিনি সাক্ষ্য দিতে সম্মতি দেননি।

ধারণা করা হচ্ছে, বলদোনির আইনজীবীরা সুইফট এবং ব্লেইক লাইভলির মধ্যে 'ইট এন্ডস উইথ আস' (It Ends With Us) চলচ্চিত্রের শুটিং পরিস্থিতি নিয়ে হওয়া কথোপকথন আদালতে পেশ করতে চেয়েছিলেন। আদালত ইতিমধ্যেই তাঁদের কিছু বার্তা সংগ্রহ করার অনুমতি দিয়েছে। যদিও লাইভলির পক্ষ থেকে সুইফটকে মামলার বাইরে রাখার চেষ্টা করা হয়েছিল।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ মাস আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

১ মাস আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

২ মাস আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

২ মাস আগে

Dr.Mahfuzul Alom