জাতীয়

টেকনিক্যাল ত্রুটিতে বন্ধ দুই বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন থেকে কমেছে ৩ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


টেকনিক্যাল ত্রুটিতে বন্ধ দুই বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন থেকে কমেছে ৩ হাজার মেগাওয়াট: জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত


টেকনিক্যাল ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিড থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এর ফলে দেশের বিভিন্ন এলাকায়, এমনকি রাজধানী ঢাকাতেও সাময়িক লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান তিনি।

রোববার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বক্তব্যে জ্বালানিমন্ত্রী বলেন, “আমাদের পাওয়ার সিস্টেম থেকে দুটি পাওয়ার স্টেশন বন্ধ হয়ে গেছে। টেকনিক্যাল ফল্টের কারণেই বন্ধ হয়েছে। যার ফলে সঞ্চালন লাইন থেকে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বের হয়ে গেছে।”

তিনি জানান, পরিস্থিতি সম্পর্কে সরকার বিরোধী দলকেও অবহিত করেছে।

“বিষয়টি নিয়ে আমি আমাদের বিরোধীদলীয় নেতার সঙ্গেও কথা বলেছি,” বলেন তিনি।

দেশজুড়ে লোডশেডিং

বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এ কারণে দেশের বিভিন্ন স্থানে আমাদের লোডশেডিং দিতে হচ্ছে। এমনকি ঢাকাতেও লোডশেডিং দিতে হবে।”

তিনি জানান, বিদ্যুৎকেন্দ্র দুটি দ্রুত চালু করার জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।

দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা

জ্বালানিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, “আগামী দুই দিনের মধ্যে এ পরিস্থিতির উন্নতি হবে।”

তিনি বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য ধৈর্য ধারণের আহ্বান জানান এবং দ্রুত উৎপাদন স্বাভাবিক হলে লোডশেডিংও কমে আসবে বলে জানান।


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

২২ মিনিট আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

১ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

৯ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom