অপরাধ

টঙ্গীতে অপহরণের শিকার সাংবাদিক, ছিনতাইয়ের অভিযোগ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


টঙ্গীতে অপহরণের শিকার সাংবাদিক, ছিনতাইয়ের অভিযোগ

ছবি: সংগৃহীত


দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরগঞ্জ সংবাদদাতা আব্দুল আউয়াল গাজীপুরের টঙ্গী এলাকায় অপহরণের শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটে ১৭ মার্চ রাত আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে, টঙ্গীর আশরাফ সেতু মার্কেট-এর সামনে। দুর্বৃত্তরা জোরপূর্বক তাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।

ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, তিনি গার্মেন্টস ব্যবসার জন্য কেনাকাটা শেষে বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। এ সময় ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি তাকে ঘিরে ধরে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে। চলন্ত অবস্থায় তাকে মারধর করা হয় এবং মাথার বাম পাশে আঘাত করা হয়।

তিনি অভিযোগ করেন, অপহরণকারীরা তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের শার্টের গাইড, নগদ ৪০ হাজার টাকা এবং আনুমানিক ৩২ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ টাকার বেশি।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে কালীগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরদিন স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তিনি বাড়ি ফিরতে সক্ষম হন।

বর্তমানে আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় টঙ্গী এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান

১৩ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...

১৭ ঘন্টা আগে


মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার

১৮ ঘন্টা আগে


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom