টপ এন্ড টি-টোয়েন্টিতে তৃতীয়বার খেলতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, ফিরছেন সাব্বির রহমান
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী ২১ আগস্ট অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। এবারের আসরে তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।
টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলের পাশাপাশি অংশ নেবে নেপাল জাতীয় দল, নিউজিল্যান্ড ‘এ’ দল, বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হ্যারিকেন্স, ক্রিকেট ভিক্টোরিয়া, অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং নর্দান টেরিটরি স্ট্রাইকের একাডেমি দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও দল প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘদিন পর বিসিবির কোনো কার্যক্রমে ফিরছেন সাব্বির রহমান। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে এই টুর্নামেন্টে অংশ নিতে তিনি ইতোমধ্যে মিরপুরে অনুশীলন শুরু করেছেন। জাতীয় দলে ফেরার লড়াইয়ে সাব্বিরের জন্য এই সিরিজকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া সম্ভাব্য দলে রয়েছেন শামীম পাটোয়ারী, হাবিবুর রহমান সোহান, জিসান আলম, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন, ইয়াসির রাব্বি এবং আবু হায়দার রনির মতো ক্রিকেটাররা।
তবে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলির নাম এবারও সম্ভাব্য দলে নেই। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ‘এ’ দল কিংবা হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট—কোনো কর্মসূচিতেই তাকে দেখা যাচ্ছে না।
বাংলাদেশ ‘এ’ দলের সূচি
বাংলাদেশ ‘এ’ দলের অভিযান শুরু হবে ২২ আগস্ট।
২২ আগস্ট: নেপাল — টিআইও স্টেডিয়াম, ডারউইন (বাংলাদেশ সময় বিকেল ২:৩০)
২৩ আগস্ট: হোবার্ট হ্যারিকেন্স — টিআইও স্টেডিয়াম (দুপুর ১:৩০)
২৪ আগস্ট: ক্রিকেট ভিক্টোরিয়া — ডিএক্সসি মাঠ (সকাল ১১:০০)
২৫ আগস্ট: অ্যাডিলেড স্ট্রাইকার্স — ডিএক্সসি মাঠ (বিকেল ৩:৩০)
২৭ আগস্ট: নিউজিল্যান্ড ‘এ’ — ডিএক্সসি মাঠ (দুপুর ১:৩০)
২৮ আগস্ট: নর্দান টেরিটরি স্ট্রাইক — ডিএক্সসি মাঠ (দুপুর ১:৩০)
গ্রুপ পর্বে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। বিশেষ করে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটিকে দলের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৩ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৭ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
