“ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব: রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাধানে কিয়েভের চাপ ও পরিবর্তন আনা হচ্ছে”
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য ২৮ দফা শান্তি প্রস্তাব দিয়েছেন। কিয়েভকে প্রস্তাবটি মেনে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা প্রাথমিক প্রস্তাবে ব্যাপক আপত্তি জানাচ্ছে।
ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, ইউক্রেনকে যুদ্ধ বন্ধের পাশাপাশি কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিতে হবে, সামরিক বাহিনী সীমিত রাখতে হবে, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ইস্যুতে ছাড় দিতে হবে। প্রাথমিক প্রস্তাবের শর্তগুলো হলো:
- সেনাসংখ্যা ও ন্যাটো: ইউক্রেনের সেনা ৬ লাখে সীমাবদ্ধ থাকবে এবং ন্যাটোতে যোগদানের বিষয়ে সংবিধান সংশোধন করতে হবে।
- পরমাণু বিদ্যুৎকেন্দ্র: জাপোরিঝঝিয়ার কেন্দ্রটি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)-এর অধীনে পরিচালিত হবে এবং উৎপাদিত বিদ্যুৎ ভাগাভাগি হবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।
- ভূখণ্ড ত্যাগ: ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃত হবে।
- সেনা প্রত্যাহার ও বাফার জোন: দোনেৎস্কের ইউক্রেনীয় নিয়ন্ত্রিত এলাকা থেকে সেনা সরিয়ে নিরপেক্ষ বেসামরিক অঞ্চল হিসেবে গণ্য করা হবে।
- সম্মুখসারি বন্ধ: খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলে সম্মুখসারি যুদ্ধ থামানো হবে। রাশিয়া এবং ইউক্রেনের বাকি অঞ্চলগুলোতে সেনা প্রত্যাহার নিশ্চিত করা হবে।
- নির্বাচন ও ক্ষমা: শান্তি চুক্তির ১০০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যুদ্ধে জড়িত সব পক্ষের কর্মকাণ্ডের জন্য পূর্ণ ক্ষমা থাকবে।
তবে প্রাথমিক ২৮ দফা প্রস্তাবের মধ্যে ভূখণ্ড বিতরণের বিষয় ও ন্যাটো সদস্যপদ নিয়ে ইউক্রেন ও ইউরোপীয় অংশীদাররা আপত্তি জানায়। জেনেভায় আলোচনার পর ২৮ দফা কমিয়ে ১৯ দফা প্রস্তাবে রূপান্তরিত করা হয়েছে। এতে যুদ্ধক্ষেত্রে বর্তমান সম্মুখসারি ও বাস্তবভিত্তিক সমাধানকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তাঁর প্রতিনিধিরা জানিয়েছেন, নতুন সংস্করণ আরও বাস্তবভিত্তিক এবং এতে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শান্তি প্রক্রিয়ায় ইউরোপীয় অংশগ্রহণে রাজি হয়েছেন।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
