জাতীয়

উলশী খাল খনন উদ্বোধনে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার ঢল

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


উলশী খাল খনন উদ্বোধনে যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান, জনতার ঢল

ছবি: সংগৃহীত


উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে যশোরের শার্শায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এ সফরকে ঘিরে সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকেই যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে হাজারো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর বহনকারী ফ্লাইট যশোর বিমানবন্দর-এ অবতরণ করে। পরে বিমানবন্দরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সেখান থেকে সড়কপথে শার্শার উদ্দেশ্যে রওনা হলে পথজুড়ে সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন ও স্লোগানে তাকে অভিবাদন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সফরের প্রধান কর্মসূচি হিসেবে শার্শা উপজেলার ঐতিহাসিক উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ঘটবে।

উদ্বোধন শেষে স্থানীয়ভাবে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরপর শার্শার কর্মসূচি শেষ করে তিনি যশোর সার্কিট হাউসে স্বল্প সময়ের বিরতি নেবেন। বিকেলে তিনি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল।

সফরের শেষপর্বে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

৩ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক

কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...

১১ ঘন্টা আগে


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

২১ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom