উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। রবিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়ার কথা রয়েছে।
তার সঙ্গে যাবেন সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ ছেলে মির্জা ইয়াসির আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।
মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা-এ চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার সকালে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয় এবং রিপোর্ট সন্তোষজনক এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এর আগে গত বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ আদায়ের সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। বিষয়টি জানান তার ছেলে ইয়াসির আব্বাস। অবস্থার অবনতি হলে রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়।
পরীক্ষার রিপোর্টে জটিলতা ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই দফায় তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এদিকে তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে তিনি হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।
এ ছাড়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন জাতীয় নেতা তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৩ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
৮ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
৯ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
৯ ঘন্টা আগে
