যাত্রাবাড়ীর উড়ালসড়কে বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ২
অনলাইন ডেস্ক
রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়ালসড়কে এক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। দ্রুতগতিতে আসা একটি বাসের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশাচালক মো. সাইফুল ইসলাম (৪০) এবং অটোরিকশার মিস্ত্রি মো. ইমরান (৪৮)।
ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া সদর দপ্তরের লিডার পবিত্র কুমার জানান, রাতে মেয়র হানিফ উড়ালসড়কে একটি অটোরিকশা হঠাৎ নষ্ট হয়ে গেলে এর চালক রফিক মিয়া (৫০) তার পরিচিত অটোরিকশাচালক সাইফুল ও মিস্ত্রি ইমরানকে মেরামতের জন্য ডেকে আনেন। এ সময় সাইফুলের সাথে তার আট বছর বয়সী শিশু লামিনও ছিল। রাত ৮টার দিকে একটি দ্রুতগামী বাস সাইফুলের অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে তা ছিটকে গিয়ে থেমে থাকা রফিকের অটোরিকশার ওপর পড়ে।
দুর্ঘটনার ফলে সাইফুল, তার শিশুসন্তান লামিন, মিস্ত্রি ইমরান এবং রফিক মিয়া আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও ইমরানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর শিশু লামিন ও রফিক মিয়াকে ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক জানান, দুর্ঘটনাস্থল থেকে আল-আরাফা নামের বাসটি আটক করা হয়েছে, তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। বাসটি ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।
নিহত সাইফুল ইসলাম গাইবান্ধার বাসিন্দা ছিলেন এবং সপরিবারে মোহাম্মদপুরের সুনিবিড় হাউজিংয়ে থাকতেন। ইমরান মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতেন। তার বাবার নাম মো. আব্বাস।
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১ দিন আগে
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...
২৪ দিন আগে
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর
২ মাস আগে
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...
৩ মাস আগে
