যশোরে মহিলা লীগ নেত্রীসহ তিনজন আটক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌসী বেগম সুন্দরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) পৃথক তিনটি নাশকতার মামলায় তাদের আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জিএম ইমরান হোসেন রাজু জানান, গত ২৮ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থেকে পালবাড়ি মোড়ের মধ্যবর্তী সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যান।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে ফেরদৌসী বেগম সুন্দরীর নাম আসে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের স্ত্রী এবং যশোর জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক।
কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপশহর বি-ব্লক বাজার থেকে আওয়ামী লীগের কর্মী ও সাবেক ইউপি সদস্য সেলিম ইকবালকে আটক করা হয়। তিনি উপশহর সি-ব্লকের মৃত শাহাদাত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরতলির রাজারহাট পিকনিক কর্নার এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেন। এ ঘটনায় করা মামলার তদন্তে সেলিম ইকবালের নাম এসেছে।
অন্যদিকে, কোতোয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী রবিউল ইসলাম খানকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ৬ জুন রাতে সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় একটি মামলা করা হয়। ওই মামলার তদন্তে রবিউল ইসলাম খানের নাম আসে। তিনি জঙ্গলবাঁধাল গ্রামের মৃত নওশের আলী খানের ছেলে।
সোনারগাঁয়ে আ.লীগ নেতার ছোট ভাই সানজিদ হাসনাত গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে (৪৪) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত আবদুল্লাহর ছোট ভাই। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার মোগরাপাড়া এলাকার ‘রেইন ফরেস্ট ইকো রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।পুলিশ
২০ ঘন্টা আগে
নিরাপদ ভ্রমণের ট্রেনেই বাড়ছে ছিনতাই-ডাকাতি
নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অন্যতম মাধ্যম ট্রেন। তবে সেই ট্রেনেই সাম্প্রতিক সময়ে বাড়ছে নানা ধরনের অপরাধ। আন্তঃনগর ও মেইল ট্রেনে যাত্রীবেশে উঠে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি যাত্রীদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। মূল্যবান জিনিসপত্র দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা যাত্রীদের ওপর...
১ দিন আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, ক্ষোভ সাদিক কায়েমের
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অব্যবস্থাপনার প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘হয়রানির শিকার হয়ে নাগরিকরা প্রতিবাদ করলে উল্টো মামলা খেতে হবে—এটাই কি বিএনপির
২ দিন আগে
