যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ: আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ
অনলাইন ডেস্ক
যশোরের রামকৃষ্ণপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ, অন্তরঙ্গ ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগে দায়ের করা মামলার কোনো আসামিকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত বুধবার রাতে নিহত শিক্ষার্থীর মা শিল্পী বেগম যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করলেও এখন পর্যন্ত একজনও আটক না হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান অভিযুক্ত নাজমুল হোসেন ও তার সহযোগীরা শুধু ধর্ষণ ও ভিডিও ধারণেই সীমাবদ্ধ ছিল না; তারা ভুক্তভোগী কিশোরীকে নানাভাবে অপমান, হুমকি ও মানসিক নির্যাতনের মাধ্যমে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এ ঘটনায় একই গ্রামের চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা হলেন—নাছির মোল্লা, তার ছেলে কথিত প্রেমিক নাজমুল হোসেন, হোসেন ওরফে ট্যাপা হোসেন এবং নজরুল মোল্লার ছেলে মিরাজুল ইসলাম।
নিহত নাদিয়া আক্তার (নদী) রামকৃষ্ণপুর গ্রামের প্রবাসী মকবুল মোল্লার মেয়ে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। গত ৮ ডিসেম্বর রাত আটটার দিকে তিনি নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে স্বজনেরা জানতে পারেন, একই গ্রামের নাজমুল হোসেনের বসতবাড়ির সামনে একটি আমগাছে তার মরদেহ ঝুলছে। পরে ৯৯৯-এ ফোন করলে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, মৃত্যুর প্রায় দুই মাস আগে নাদিয়া এলাকার একটি বখাটে চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছিল। তবে সে সময় কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্যাতন আরও বেড়ে যায় এবং শেষ পর্যন্ত মর্মান্তিক পরিণতি ঘটে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৬ অক্টোবর নাদিয়া নাছির মোল্লার ছেলে নাজমুল হোসেনের (২৭) বিরুদ্ধে জীবননাশের আশঙ্কা জানিয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, নাজমুল দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত ও হুমকি দিত। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং গোপনে সেই দৃশ্য ভিডিও ও ছবি ধারণ করে রাখে।
পরবর্তীতে বিয়ের কথা বললে নাজমুল ও তার সহযোগীরা ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এবং হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। তারা দুই লাখ টাকা দাবি করে এবং এর মধ্যে প্রায় ৭০ হাজার টাকা আদায় করে নেয়। এরপরও মারধর ও হত্যার হুমকি অব্যাহত থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। সর্বশেষ উপায় হিসেবে থানায় অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে নাদিয়া এবং একপর্যায়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর থেকেই পুলিশ জোরালো তদন্ত চালাচ্ছে। ধর্ষণ, পর্নোগ্রাফি ও আত্মহত্যায় প্ররোচনার ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১৯ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
২০ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
