যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা, বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসা এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) লেনদেনের শুরুতে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই ঊর্ধ্বমুখী ছিল।
এদিন ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ১৪ ডলারে দাঁড়ায়। এর আগে লেনদেনে দাম জুলাইয়ের শেষ দিকের সর্বোচ্চ পর্যায়েও পৌঁছেছিল। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ৪২ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৪ ডলারে লেনদেন হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী সমঝোতার সম্ভাবনা কমে যাওয়াই তেলের বাজারে নতুন করে চাপ তৈরি করেছে। আলোচনায় অগ্রগতি না হওয়া এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনাগ্রহের মধ্যে ইরান আরও আক্রমণাত্মক অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। ফলে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব পড়ছে অপরিশোধিত তেলের দামে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন স্বাভাবিক না হলে বিশ্ববাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
৪ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৭ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৯ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
