যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকারীদের বিচারের আশা প্রকাশ করল ঢাকা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে আশা করছে বাংলাদেশ।
তিনি জানান, নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে এবং সব ধরনের কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন মিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও এফবিআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
প্রতিমন্ত্রী বলেন, “ছেলেটির মরদেহ পাওয়া গেছে, তবে মেয়েটির মরদেহ এখনো উদ্ধার হয়নি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও অটপসি সম্পন্ন করে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো এ প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে আন্তর্জাতিক তদন্ত সংস্থাগুলো ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছে এবং হত্যার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে বলে জানা গেছে।
বাংলাদেশ সরকার আশা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র প্রশাসন দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনবে।
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
৯ ঘন্টা আগে
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা...
১০ ঘন্টা আগে
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...
১১ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...
১১ ঘন্টা আগে
