যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ১৪ দফা পরিকল্পনা দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের পাল্টা হিসেবে ১৪ দফা নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে ইরান। এতে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার রূপরেখা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৯ দফা প্রস্তাবের জবাবে তেহরান এই পাল্টা পরিকল্পনা তৈরি করেছে। যেখানে ওয়াশিংটন দুই মাসের যুদ্ধবিরতির কথা বললেও ইরান দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছে।
ইরানের প্রস্তাবে ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে হামলা না করার নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধক্ষতিপূরণ এবং আঞ্চলিক সংঘাত-বিশেষ করে লেবাননসহ অন্যান্য সংঘাত-বন্ধের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালি নিয়ে নতুন একটি নিরাপত্তা কাঠামো গঠনের কথাও বলা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরানের প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে। একই সঙ্গে মার্কিন নৌ অবরোধ শেষ করা এবং ইরান ও লেবাননে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের জন্য এক মাসের সময়সীমা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য চুক্তির পরবর্তী ধাপে আরও এক মাস আলোচনা চালিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১২ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
