১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে চায়
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ফ্যাসিবাদ প্রতিরোধ এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকারের সঙ্গে সংলাপে বসতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোকে সঙ্গে নিয়েই আলোচনার টেবিলে বসতে আগ্রহী দলটি। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো স্থানে সংলাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে জামায়াত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৈঠকে সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলটির অংশগ্রহণ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
১১ দলীয় ঐক্য নিয়েই সংলাপে বসতে চায় জামায়াত
সরকার ও বিএনপির পক্ষ থেকে যোগাযোগের পর সংলাপে অংশগ্রহণের বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জামায়াত। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ১১ দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে নিয়েই সরকারের সঙ্গে আলোচনায় বসবে তারা।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ রয়েছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে অংশ নেওয়া হবে, সে প্রক্রিয়া নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, ১১ দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে। সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের সঙ্গে সরকারের সংলাপ হলে সেখানে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) থাকবে বলে তাদের জানানো হয়েছে।
সচিবালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, নিরপেক্ষ ভেন্যুর প্রস্তাব
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকার ও বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জবাবে ১১ দলীয় ঐক্য একসঙ্গে সংলাপে বসার বিষয়ে জানানো হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে জামায়াতের অবস্থান অনড়। একই সঙ্গে সচিবালয় কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় প্রসঙ্গে তিনি বলেন, ১১ দলীয় ঐক্যের দলগুলোর দাবি-দাওয়া অভিন্ন হওয়ায় নির্বাচন কমিশনের সঙ্গেও জোটগতভাবে আলোচনায় বসতে চায় তারা। বিষয়টি কমিশনকে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে রোববার (২৯ নভেম্বর) একসঙ্গেই মতবিনিময়ে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রধান শর্ত
সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপের বিষয়ে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠক ও সংলাপ এক বিষয় নয়। সংলাপের ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু থাকা প্রয়োজন। সেখানে বিভিন্ন দাবি উত্থাপন এবং সেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর সুযোগ থাকতে হবে।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন তাদের প্রধান শর্ত। জুলাই সনদ বাস্তবায়িত হলে অধিকাংশ সমস্যার সমাধান সম্ভব বলে তারা মনে করেন।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, সরকারের সঙ্গে যোগাযোগ ও আলাপ-আলোচনা চলছে। জামায়াত এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের ব্যানারেই সংলাপে বসতে চায়। শিগগিরই এ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
নির্বাচন কমিশনের সঙ্গেও জোটগত আলোচনার সিদ্ধান্ত
এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর তিন দিনব্যাপী এ মতবিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রথম দিন বিএনপি ও জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। তবে জামায়াত সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন কমিশনের সঙ্গেও ১১ দলীয় ঐক্যের ব্যানারে জোটগতভাবে অংশ নেবে।
সরকারের সঙ্গে সম্ভাব্য সংলাপ এবং নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার (২৭ নভেম্বর) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সভা ডাকা হয়েছে। ওই সভায় পরবর্তী করণীয় ও অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কিশোরগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী জিহাদ খান সংলাপে একসঙ্গে ১১ দল
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খ্যাতিমান হৃদ্রোগ বিশেষজ্ঞ কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খান। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। দীর্ঘদিন চিকিৎসাসেবায় নিয়োজিত থাকার পর এবার নিজ এলাকার মানুষের পাশে রাজনৈতিক...
৮ ঘন্টা আগে
নতুন রাজনৈতিক দলের সন্ধানে সামান্তা শারমিন একাধিক পক্ষের সঙ্গে বৈঠক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার পর নতুন রাজনৈতিক শক্তির সন্ধানে বিভিন্ন দল, প্ল্যাটফর্ম ও ব্যক্তির সঙ্গে আলোচনা করছেন সামান্তা শারমিন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি’ (জেডিপি)-র পলিটিক্যাল কাউন্সিলের সঙ্গে তার বৈঠক হয়। বৈঠকের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দলটিতে তার যোগদানের গুঞ্জন ওঠে। নাঈম আহমাদের
১ দিন আগে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
২ দিন আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
২ দিন আগে
