জাতীয়

ঢাবিতে হল নির্মাণে সহযোগিতার আশ্বাস দিলেন চীনা রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


ঢাবিতে হল নির্মাণে সহযোগিতার আশ্বাস দিলেন চীনা রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও দুটি হল নির্মাণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সম্প্রতি তার আমন্ত্রণে চীনা দূতাবাসে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নব নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর নতুন কোষাধ্যক্ষ ও ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ. এম. মোশারফ হোসেন।

সভায় ডাকসুর সম্পাদকবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধি, এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় জানা যায়, ৫০০০ ছাত্রী ধারণক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত চায়না-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণ কাজ এ বছরের মধ্যেই শুরু হবে। এছাড়া, ডাকসু নেতৃবৃন্দ আরও দুটি হল নির্মাণের প্রস্তাব দিলে রাষ্ট্রদূত সেগুলো বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, শিক্ষাবৃত্তি, গবেষণা, এবং সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।

মতবিনিময় সভার শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্রদূতকে একটি স্মারক উপহার দেন। এর জবাবে রাষ্ট্রদূতও ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শুভেচ্ছা স্মারক প্রদান করেন।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

১ দিন আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

১ দিন আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১ দিন আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

২ দিন আগে

Dr.Mahfuzul Alom