বিশেষ সংবাদ

এনসিপি–জামায়াত জোট নিয়ে বিস্ফোরক অভিযোগ আব্দুল কাদেরের, ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হচ্ছে’

ডেস্ক নিউজ

৯ মাস আগে


এনসিপি–জামায়াত জোট নিয়ে বিস্ফোরক অভিযোগ আব্দুল কাদেরের, ‘তারুণ্যের রাজনীতির কবর রচিত হচ্ছে’

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য জোটকে ঘিরে গুরুতর অভিযোগ তুলেছেন জুলাই গনঅভ্যুত্থানে অন্যতম সংগঠক ও ছাত্রনেতা আব্দুল কাদের। তাঁর অভিযোগ, গুটিকয়েক নেতার ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য এনসিপি তারুণ্যের রাজনীতি, লাখো নেতাকর্মীর আশা-আকাঙ্ক্ষা এবং একটি বিকল্প রাজনৈতিক সম্ভাবনাকে জলাঞ্জলি দিয়েছে।
আব্দুল কাদের তার একটি ফেসবুক পোস্টে  দাবি করেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই এনসিপি–জামায়াত জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে, যার মধ্য দিয়ে কার্যত এনসিপি জামায়াতের রাজনৈতিক গর্ভে বিলীন হয়ে যাবে।
তার অভিযোগ অনুযায়ী, জোট আলোচনার শুরুতে এনসিপি জামায়াতের কাছে ৫০টি সংসদীয় আসন দাবি করলেও দরকষাকষির শেষ পর্যায়ে তা কমে ৩০টি আসনে চূড়ান্ত হয়েছে। এই সমঝোতার শর্ত অনুযায়ী, এনসিপি বাকি ২৭০টি আসনে কোনো প্রার্থী দিতে পারবে না এবং সেসব আসনে জামায়াতের প্রার্থীদের পক্ষে কাজ করতে বাধ্য থাকবে।
আব্দুল কাদের আরও অভিযোগ করেন, জোটের অংশ হিসেবে প্রতি আসনে দেড় কোটি টাকা করে নির্বাচনী ব্যয় জামায়াত এনসিপিকে দেবে—যা রাজনীতিকে আদর্শ থেকে সরিয়ে সরাসরি আর্থিক লেনদেনের দিকে ঠেলে দিচ্ছে।
প্রার্থী বাছাই নিয়েও তিনি গুরুতর প্রশ্ন তোলেন। তাঁর দাবি, এনসিপির জন্য বরাদ্দ ৩০টি আসনের প্রার্থী নির্ধারণের ক্ষমতা দলীয়ভাবে নেই; বরং জামায়াতের আস্থাভাজন হিসেবে পরিচিত নাসির উদ্দিন পাটোয়ারী এবং জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের—এই দুইজন মিলেই এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত করবেন। এতে এনসিপির রাজনৈতিক স্বাতন্ত্র্য পুরোপুরি হারিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
সবচেয়ে বিস্ময়কর অভিযোগ হিসেবে আব্দুল কাদের বলেন, তথাকথিত ‘ছোটন গং’-এর সঙ্গে নাহিদ ইসলামের আরও এক ধাপ অগ্রসর সমঝোতা হয়েছে। তাঁর ভাষ্যমতে, পশ্চিমা শক্তিগুলো প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতকে দেখতে চায় না—এই যুক্তিতে সমঝোতার একটি কাঠামো তৈরি করা হয়েছে। সে অনুযায়ী, নির্বাচনে জোট ক্ষমতায় গেলে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী, আর বিরোধী দলে গেলে নাহিদ ইসলাম বিরোধী দলীয় নেতা হবেন—এমন সমঝোতা হয়েছে বলে তিনি দাবি করেন।
আব্দুল কাদের বলেন,
“এতো এতো তরুণ নিজেদের গুছানো ক্যারিয়ার, পরিবার-পরিজন ও নিরাপদ জীবন ছেড়ে দেশের হাল ধরতে এসেছিল। তারা একটি নতুন রাজনৈতিক স্বপ্ন দেখেছিল। কিন্তু নাহিদ ইসলাম ও তার ঘনিষ্ঠরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটিচাপা দিয়ে এসেছেন।”
এ বিষয়ে এনসিপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এই অভিযোগ ঘিরে তীব্র আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১৩ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

১৮ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

২০ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৬ দিন আগে

Dr.Mahfuzul Alom