মাদক নির্মূলে সফল হলে প্রশাসনকে পুরস্কার: ধর্মমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যুব সমাজ থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার মুরাদনগর উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, দলীয় পরিচয়ে কেউ অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রশাসন আইন অনুযায়ী চলবে উল্লেখ করে তিনি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি কঠোরভাবে দমনের আহ্বান জানান।
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং জোরদারেরও নির্দেশনা দেন তিনি।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে মন্ত্রীর গাড়িবহর উপজেলা পরিষদে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
দুপুরে মন্ত্রী শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। শহীদ পরিবারের সদস্যরা জানান, তিনি অতীতেও তাদের খোঁজখবর নিয়েছেন এবং ঘর নির্মাণে সহায়তা করেছেন। মন্ত্রী হওয়ার পরও সাক্ষাৎ করে ইফতার সামগ্রী দেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...
৫ দিন আগে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —
৫ দিন আগে
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...
৬ দিন আগে
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...
৬ দিন আগে
